শিরোনাম
ত্রিশালে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ করলেন এমপি আবু সুফিয়ান ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস কয়রায় সড়ক যানজটে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের চরম ভোগান্তি জনগণের ওপর ভুতুড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এমপি এরশাদ উল্লাহ বোদায় ট্রাক্টরের ধাক্কায় বাবা-মায়ের সামনে প্রাণ গেল ৮ বছরের শিশুর দর্শনায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ লংগদুতে দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান, বিতরণ করলেন সেলাই মেশিন ও সিলিং ফ্যান
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের সিংগাড়ী গ্রাম এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের রেণু পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযানে ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 July 2026

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

www.dainikkagoj.com
02 July 2026

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস

www.dainikkagoj.com