শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান আনোয়ারুল আলম চৌধুরীর

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২ জুলাই) নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগামী ৪ জুলাই কর্ণফুলীর কলেজবাজার থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল ও সমাবেশকে সফল করার লক্ষ্যে উত্তরাঞ্চলের উপজেলা ও থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনগণের দুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে দল-মত, শ্রেণি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষকে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান, কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মাওলানা আরিফুর রশিদ, আ ক ম ফরিদুল আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় জেলা আমীর আরও বলেন, “দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়ে সরকারের পতন ঘটিয়েছিল। জনগণের প্রত্যাশা ছিল একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। কিন্তু বর্তমান সরকার জুলাই চেতনার পরিপন্থী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।”

তিনি দাবি করেন, “জুলাই সনদ কার্যকর ছাড়া সাধারণ মানুষের দীর্ঘমেয়াদি মুক্তি ও প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তাই গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে আন্দোলন অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 July 2026

চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান আনোয়ারুল আলম চৌধুরীর

www.dainikkagoj.com
02 July 2026

চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান আনোয়ারুল আলম চৌধুরীর

www.dainikkagoj.com