আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়, যা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ. জেড. এম. রেজওয়ানুল হক উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রকৌশলী মানিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল মানুষদের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যা তাদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, “মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা কিছুটা হলেও আর্থিক স্বস্তি পাবেন বলে আমরা আশা করছি।”
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত উপকারভোগীদের মাঝে মোট ৩ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা