শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সাতকানিয়ায় গোলপোস্ট পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা এলাকায় একটি টার্ফ ফুটবল মাঠে গোলপোস্ট মাথার ওপর পড়ে এনায়েত উল্লাহ (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত এনায়েত উল্লাহ সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার দর্জি বাদশা আলমের ছেলে।

মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, গত শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত একটি টার্ফ মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার সময় সে তার গায়ের শার্ট খুলে গোলপোস্টের ওপর রাখে। খেলা শেষে শার্টটি নিতে গেলে গোলপোস্টটি হঠাৎ তার মাথার ওপর পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে শয্যা না পাওয়ায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তবে আর্থিক সংকটের কারণে পরে তাকে আবার চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন বলেন, “এনায়েত আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 July 2026

সাতকানিয়ায় গোলপোস্ট পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com
01 July 2026

সাতকানিয়ায় গোলপোস্ট পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

www.dainikkagoj.com