বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

কুষ্টিয়ায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির কোর্টপাড়া কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের চলমান সংকট নিরসনে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের মধ্যে দলীয় ভিত্তি দৃঢ় করতে সদস্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” প্রধান বক্তার ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ আব্দুল হালিম খোকন, বিএনপি নেতা তারেকুজ্জামান তারেক, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সুজন। জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার আজ হুমকির মুখে। সরকারের একচ্ছত্র শাসনের বিপরীতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। এ লক্ষ্যে প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করা হবে। অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ফরম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর