শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু), নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার করা ১০১টি হারানো (মিসিং) মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসজুড়ে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানের মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী শতাধিক মোবাইলের মালিক উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা মোবাইল উদ্ধারে জেলা পুলিশের উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত। ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 July 2026

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

www.dainikkagoj.com
01 July 2026

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ১০১টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

www.dainikkagoj.com