শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাট-সংলগ্ন এলাকায় নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় বিষয়টি নৌ পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 July 2026

কুষ্টিয়ায় গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
01 July 2026

কুষ্টিয়ায় গড়াই নদ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com