শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়া শেষ করে দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের বাসিন্দা ভ্যানচালক ওসমান নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তারা পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ওসমানকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে।

এরপর তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন এবং ভ্যানটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ওসমানের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগী ওসমান দৌলতপুর উপজেলার পচাভিটা গ্রামের কাশেমের ছেলে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 July 2026

কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

www.dainikkagoj.com
01 July 2026

কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির অভিযোগ

www.dainikkagoj.com