শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ, ভাঙল প্রশাসন

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

অনলাইন ডেক্স:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি নির্মাণাধীন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে ব্রিজটির একটি অংশ ভেঙে পরীক্ষা করলে রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ মেলে।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর নির্মাণাধীন ব্রিজটির উত্তর পাশের অংশ ভাঙার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী এবং স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগধা ইউনিয়ন পরিষদের অর্থায়নে বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে নির্মাণাধীন ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে পাঁচ ফুট প্রস্থের আয়রন ব্রিজটির নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সরকারি নকশা অনুযায়ী ব্রিজের ঢালাইয়ের পুরুত্ব ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও সেখানে মাত্র সাড়ে ৩ ইঞ্চি ঢালাই করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, নির্ধারিত নিয়ম অনুযায়ী রড ব্যবহার না করে কম পরিমাণ রড ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা। ঢালাইয়ের সময় এলাকাবাসীর আপত্তির মুখে অতিরিক্ত কয়েকটি রড সংযোজন করা হলেও পরে ব্রিজের উত্তর পাশে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই সম্পন্ন করা হয় বলে অভিযোগ ওঠে।

গত ১৬ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। এরপর একাধিকবার ব্রিজটি ভেঙে ফেলার ঘোষণা দেওয়া হলেও সোমবার প্রশাসনের উপস্থিতিতে এর একটি অংশ ভেঙে পরীক্ষা করা হয়। পরীক্ষায় রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, “ব্রিজের উত্তর পাশে রডের সঙ্গে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে স্থানীয়দের অভিযোগ, শুরুতে পুরো ব্রিজটি ভেঙে ফেলার কথা বলা হলেও শেষ পর্যন্ত শুধুমাত্র একটি অংশ ভেঙে তদন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
30 June 2026

আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ, ভাঙল প্রশাসন

www.dainikkagoj.com
30 June 2026

আগৈলঝাড়ায় ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চি ব্যবহারের প্রমাণ, ভাঙল প্রশাসন

www.dainikkagoj.com