শিরোনাম
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে আত্মনির্ভরশীল রেজাউল করিম রেজা: সংগ্রামী জীবনের অনুপ্রেরণার গল্প কমলনগরের চর কাদিরা ইউনিয়নে কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার: স্থানীয়দের স্বস্তি ময়মনসিংহে এইচএসসি/আলিম/ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, উদ্ধার কোটি টাকার সরকারি সম্পদ পার্বতীপুরে স্কুল শিক্ষকের ভুট্টাক্ষেত নষ্টের অভিযোগ, থানায় মামলা শাওন হত্যার বিচার ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২ সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস; দোকানিকে জরিমানা সান্তাহারে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে মানববন্ধন, স্মারকলিপি ও সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইতিহাসপ্রেমী ও সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে ঐতিহ্যবাহী স্থাপনাগুলো রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আয়োজকরা জানান, সোনারগাঁওয়ের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা দিন দিন অবহেলা, দখল ও ধ্বংসের মুখে পড়ছে। এসব ঐতিহ্য রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

এর অংশ হিসেবে সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে বিষয়টির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সংবাদমাধ্যমেও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়েছে।

এছাড়া সোনারগাঁও প্রেস ক্লাবে “সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জনপদ সোনারগাঁওয়ের ঐতিহাসিক নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম গুরুত্বপূর্ণ ইতিহাস থেকে বঞ্চিত হবে।

বক্তারা আরও বলেন, প্রত্নসম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও আন্তরিক হতে হবে।

পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সদস্য সচিব রবিউল হুসাইন, সদস্য মোয়াজ্জেনুল হকসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে মানববন্ধন, স্মারকলিপি ও সেমিনার অনুষ্ঠিত

www.dainikkagoj.com
08 May 2026

সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণে মানববন্ধন, স্মারকলিপি ও সেমিনার অনুষ্ঠিত

www.dainikkagoj.com