শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: বিএমইউজে

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের দর্পণ উল্লেখ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) নেতৃবৃন্দ বলেছেন, গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সম্প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) মাসিক ভার্চুয়াল সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন।

এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ সোহেল আহমদ বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের কোনো বিকল্প নেই।”

সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, “দুঃখজনক হলেও সত্য, দেশে বিভিন্ন সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। আমরা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা, কর্মপরিবেশ এবং সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে। পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা আয়োজনের উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং সাংবাদিকরা স্বাধীনভাবে জনগণের কথা তুলে ধরতে পারবেন। এ লক্ষ্যে গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর বাস্তবায়ন জরুরি।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
30 June 2026

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: বিএমইউজে

www.dainikkagoj.com
30 June 2026

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: বিএমইউজে

www.dainikkagoj.com