শিরোনাম
তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ জরুরি নিখোঁজ বিজ্ঞপ্তি
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মূল্যতালিকা প্রদর্শন না করা, ভোক্তা অধিকার লঙ্ঘন এবং যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাংস ব্যবসায়ীসহ আটজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার ও সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মূল্যতালিকা ছাড়া মাংস বিক্রির অভিযোগে পরিচালিত অভিযানে মাংস ব্যবসায়ী মো. মান্নানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিভিন্ন মানের পণ্য পৃথকভাবে চিহ্নিত করে বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা টানিয়ে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।

এ অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভূমি কার্যালয় এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিচালিত আরেকটি অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে দুটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্টদের মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয় এবং তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী রাকিবুল ইসলাম এবং সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান বলেন, “বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করে মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে বাজার তদারকি, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 June 2026

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন

www.dainikkagoj.com
29 June 2026

সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ন

www.dainikkagoj.com