শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

মো. মোমিন জাদরান, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) লায়লা নূর তানজু।

সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে লায়লা নূর তানজু বলেন, উপজেলার সকল দপ্তরের সমন্বিত উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও দুর্গাপুর থানা কঠোরভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইউসুফ এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদীর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপি নেতা গোলাম মোর্তজা মৃধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

এ সময় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 June 2026

দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
29 June 2026

দুর্গাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com