শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদী থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামসংলগ্ন কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক অজ্ঞাত নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৮টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সকালে কালিহরকান্দা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পূর্বধলা থানা পুলিশকে খবর দেয়। পরে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম) এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া নবজাতকটি একটি কন্যাশিশু। মরদেহটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পানির নিচে ডুবিয়ে রাখার উদ্দেশ্যে ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 June 2026

ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদী থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
29 June 2026

ইটের সঙ্গে বাঁধা অবস্থায় নদী থেকে নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com