শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

তাড়াশে বেকার যুবক ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বেকার যুবক ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিএফ (তাড়াশ, সিরাজগঞ্জ)-এর বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে এ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত জাহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সাব্বির আহমেদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এসডিএফ-এর পরিচালক মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “বেকারত্ব দূরীকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাস্তবমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণের মূল উদ্দেশ্য হলো স্থানীয় তরুণ-তরুণী ও নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা সুবিধাভোগীদের হাতে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

তাড়াশে বেকার যুবক ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

www.dainikkagoj.com
28 June 2026

তাড়াশে বেকার যুবক ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ

www.dainikkagoj.com