শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে কামরুল সরেনকে সভাপতি এবং বুধুরাই হেমরমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে কামরুল মার্ডি, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মুন্টু হাসদা ও নরেন হাস্কে, ক্রীড়া সম্পাদক হিসেবে বাবলু মার্ডি এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রোজমি মার্ডিকে দায়িত্ব দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিসাদ হাসদা, বুদান সরেন, সুমি রায় বাস্কে ও আমিন হাসদা।

সভায় বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক টুই টুডু এবং অবসরপ্রাপ্ত ল্যাম্প কর্মকর্তা এনোস সরেন।

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের সামাজিক উন্নয়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন

www.dainikkagoj.com
28 June 2026

পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন

www.dainikkagoj.com