শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, উদ্ধার কোটি টাকার সরকারি সম্পদ

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি, পাবনা:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার সংলগ্ন জেলা পরিষদ ডাক বাংলোর কোটি টাকা মূল্যের সরকারি জমি অবৈধ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল, পৌর সার্ভেয়ার এবং ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগিতা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি সরকারি খাস খতিয়ানভুক্ত জমি স্থানীয় একটি প্রভাবশালী মহলের দখলে ছিল। সম্প্রতি সেখানে অনুমতি ছাড়াই আরসিসি (RCC) পিলার দিয়ে বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

অভিযানে সরেজমিন পরিমাপ ও কাগজপত্র যাচাই করে নিশ্চিত হওয়া যায়, নির্মাণাধীন স্থাপনাটি সম্পূর্ণভাবে জেলা পরিষদ ডাক বাংলোর সরকারি জমির ওপর করা হচ্ছিল। এরপরই তাৎক্ষণিকভাবে অবৈধ স্থাপনার পিলারগুলো ভেঙে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এবং জমিটি পুনরায় সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

অভিযান চলাকালে দখলদার পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হলে তারা ভবিষ্যতে আর এমন কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উচ্ছেদ অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সরকারি সম্পত্তি নির্দেশক সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেয় ভূমি অফিস।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই। যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 June 2026

ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, উদ্ধার কোটি টাকার সরকারি সম্পদ

www.dainikkagoj.com
23 June 2026

ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, উদ্ধার কোটি টাকার সরকারি সম্পদ

www.dainikkagoj.com