শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির আওতাধীন চট্টগ্রামের ভূঁজপুর থানার আধাঁরমানিক বিওপির টহল দল অভিযান চালিয়ে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।

আজ শুক্রবার (১৯ জুন) ভোরবেলা সীমান্তের উত্তর আঁধারমানিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় সীমান্ত পিলার ২২১০-এর কাছাকাছি, আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর আঁধারমানিক এলাকায় আগে থেকেই অবস্থান নেয় টহল দল। ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভারত দিক থেকে তিনজন চোরাকারবারীকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা তিনটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ওই বস্তাগুলোর ভেতরে থাকা সাতটি ছোট প্যাকেট থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল-ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে “জিরো টলারেন্স” নীতি অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে দায়িত্ব পালন করছে।

তিনি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবাইকে আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ

www.dainikkagoj.com
19 June 2026

সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ

www.dainikkagoj.com