শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

লংগদুতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত “সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ” উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন লংগদু উপজেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মুন্নী এবং সভাপতিত্ব করেন উপজেলা সভানেত্রী রাবেয়া আজিজ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সেক্রেটারি মেরিনা সুলতানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার বেগম, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের চট্টগ্রাম মহানগর কর্মপরিষদ সদস্যা রাবেয়া আক্তার এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সভানেত্রী হাসিনা মমতাজ।

প্রধান অতিথির বক্তব্যে মেরিনা সুলতানা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর সক্রিয় ভূমিকা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই আদর্শ নারী গঠনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে জামায়াতে ইসলামীর মহিলা সংগঠনের সঙ্গে অসংখ্য নারী যুক্ত হয়ে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা সংগঠনের সঙ্গে আরও বেশি সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সংগঠনের কার্যক্রম জোরদার করা, নারী নেতৃত্ব বিকাশ এবং সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

লংগদুতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
07 May 2026

লংগদুতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

www.dainikkagoj.com