শিরোনাম
নোয়াখালীতে আন্ডারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে মহিন পাটোয়ারী দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ইসরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর নিজ শোয়ার ঘর থেকে গলায় রশি বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রহস্যজনক এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের পিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরাতকে হত্যা করে পরে গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাংগাপাড়া গ্রামের নিজ বাড়ির শোয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।

নিহত ইসরাত জাহান ওই গ্রামের রাকিবুল ইসলাম আকাশের স্ত্রী এবং রামপুর ইউনিয়নের খামার জগন্নাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের এরশাদুল হকের মেয়ে বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 June 2026

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com
17 June 2026

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com