শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তা রবিউলের সফলতা

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন তরুণ উদ্যোক্তা রবিউল ইসলাম। প্রথাগত কৃষি পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে তিনি এলাকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন।

জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের মামুদপুর মৌজায় মোট ৬৬ শতাংশ জমিতে তিনি এ ভিন্নধর্মী চাষাবাদ শুরু করেন। একসঙ্গে তিন জাতের তরমুজ চাষের পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সাথী ফসল হিসেবে শসাও আবাদ করেন তিনি। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি লাভও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, “অসময়ে তরমুজ ও সাথী ফসল হিসেবে শসা চাষের এই উদ্যোগ বদলগাছী এলাকার অন্যান্য যুবকদেরও উদ্বুদ্ধ করছে।”

স্থানীয় কৃষি কর্মকর্তারা মনে করছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর এ ধরনের চাষাবাদ ভবিষ্যতে বদলগাছীর কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তা রবিউলের সফলতা

www.dainikkagoj.com
17 June 2026

অসময়ে তরমুজ চাষে বাজিমাত: বদলগাছীর তরুণ উদ্যোক্তা রবিউলের সফলতা

www.dainikkagoj.com