শিরোনাম
মন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির মামলায় আদালতে আত্মসমর্পণে আমির হামজা, আদালতপাড়ায় কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে, সোনারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস কমলনগরে ৯ম পে-স্কেল আন্দোলনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমলনগরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আতাউর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া ফুটানিপাড়া গ্রামের মৃত উজির বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন উপজেলার কৈপাল এলাকার শুভ হোসেন (৩৫) ও হুমায়ুন কবির (২১)। তাদের মধ্যে শুভ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হুমায়ুন কবির দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে মাঠপাড়া এলাকায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

www.dainikkagoj.com
14 June 2026

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

www.dainikkagoj.com