শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কমলনগরে ৯ম পে-স্কেল আন্দোলনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

মোখলেছুর রহমান ধনু
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে বিভিন্নভাবে সহযোগিতা, আর্থিক অনুদান ও পরামর্শ প্রদানকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, কমলনগর উপজেলা শাখা।
সম্প্রতি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা সমন্বয়ক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ কৃতজ্ঞতা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ৯ম পে-স্কেল আদায়ের আন্দোলনে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের আর্থিক সহায়তা, মূল্যবান পরামর্শ এবং নৈতিক সমর্থন আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করেছে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ সংগঠনের জন্য অমূল্য প্রেরণা হিসেবে কাজ করবে। কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে বড় শক্তি।
‘ঐক্য, ন্যায় ও অধিকার’ স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি ভবিষ্যতেও দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে বিবৃতিতে জানানো হয়।
উপজেলা সমন্বয়ক মো. আতাউর রহমান বলেন, “আমরা আশা করি, আগামী দিনেও অধিকার আদায়ের যেকোনো কর্মসূচিতে সকলের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়ন সম্ভব।”
উল্লেখ্য, ৯ম পে-স্কেল ঘোষণার দাবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দীর্ঘদিন ধরে দেশব্যাপী আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় কমলনগর উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচি স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

কমলনগরে ৯ম পে-স্কেল আন্দোলনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

www.dainikkagoj.com
14 June 2026

কমলনগরে ৯ম পে-স্কেল আন্দোলনে সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

www.dainikkagoj.com