শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

 

শাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল-১০০ শপিংমলের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ১৪৬টি মোবাইল ফোন নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ জুন) সকাল সোয়া ৯টার দিকে ঘটনাটি ধরা পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানটির নাম ‘আমিনুল টেলিকম’। দোকানের কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তারা বাসায় চলে যান। শুক্রবার সকালে দোকানে এসে দেখতে পান দোকানের দুটি তালা ভাঙা অবস্থায় রয়েছে। পরে শাটার খুলে ভেতরে প্রবেশ করলে দোকান এলোমেলো দেখতে পান এবং ডিসপ্লেতে থাকা বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৪৬টি মোবাইল ফোন খোয়া গেছে বলে নিশ্চিত হন।

দোকান সংশ্লিষ্টদের দাবি, চুরি হওয়া মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। ঘটনার পরপরই তারা বিষয়টি মার্কেট কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করেন।

ভুক্তভোগীরা জানান, একটি আধুনিক ও ব্যস্ত শপিং কমপ্লেক্সে এমন বড় ধরনের চুরির ঘটনা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। তারা অভিযোগ করেন, ঘটনার সূত্র উদঘাটনে সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে জানা যায় দোকানের নিজস্ব ক্যামেরাটি দীর্ঘদিন ধরে অচল ছিল। ফলে চোরদের শনাক্ত করার ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে দোকানের কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বড় শপিংমলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া উদ্বেগজনক। কীভাবে চোরেরা এত বিপুল পরিমাণ মালামাল নিয়ে বের হয়ে গেল, তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও চুরি হওয়া মোবাইল উদ্ধারের দাবি জানান।

এদিকে মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, চুরি হওয়া মোবাইলগুলোর মধ্যে বেশ কয়েকটি আইফোন ছিল, যেগুলোর কিছু সরাসরি চীন থেকে আমদানি করা হয়েছিল। তাদের মতে, সব মোবাইলের বৈধ কাগজপত্র না থাকলে উদ্ধার কার্যক্রম ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় জটিলতা দেখা দিতে পারে।

প্রিন্সিপাল-১০০ প্লাজার এক নিরাপত্তা কর্মী বলেন, “আমরা প্রতিদিন সকাল ৯টায় মার্কেট খুলে দেই। এসময় দোকানদার ও ক্রেতাদের যাতায়াত থাকে। কে দোকানদার আর কে চোর, তা তাৎক্ষণিকভাবে বোঝা কঠিন। এছাড়া কোনো ব্যক্তিকে বড় ব্যাগ নিয়ে মার্কেট থেকে বের হতেও দেখা যায়নি।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা শপিংমলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ও নিরাপত্তা তদারকি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 June 2026

সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও

www.dainikkagoj.com
12 June 2026

সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও

www.dainikkagoj.com