শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা ভূমি অফিসসহ পৌর ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার।

মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় সেবার মান, নথিপত্র সংরক্ষণ এবং অবকাঠামোগত বিষয়গুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রথমে জেলা প্রশাসক আলমডাঙ্গা উপজেলা-এর বেলগাছি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি সাধারণ রোগী রেজিস্টার, গর্ভকালীন পরিচর্যা রেজিস্টার, শিশু পরিচর্যা রেজিস্টার এবং ইউনিয়নভিত্তিক গর্ভবতী রোগীর তালিকা যাচাই করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এ সময় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে ওষুধ সরবরাহসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

পরে তিনি আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিস এবং পৌর ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে জমির নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ বিভিন্ন ভূমিসেবা কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে তিনি অফিসের রেকর্ড রুম, জমাভাগ, ভিপি রেজিস্টার, লিজ মানি আদায় রেজিস্টার এবং ভূমি উন্নয়ন কর আদায় রেজিস্টার সঠিকভাবে সংরক্ষিত আছে কি না, তা যাচাই-বাছাই করেন।

জেলা প্রশাসক অফিসের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

www.dainikkagoj.com
09 June 2026

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

www.dainikkagoj.com