শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন

প্রতিবেদকের নাম / ৪৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

আসন্ন রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও প্রচার-প্রচারণা। নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজ উদ্দিন।

দীর্ঘদিন ধরে চর আলগী ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এই জননেতার প্রার্থিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও হাট-বাজারে তার সমর্থকরা গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে সিরাজ উদ্দিন ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফলে তার প্রতি সাধারণ ভোটারদের আস্থা এখনও অটুট রয়েছে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে আলহাজ মো. সিরাজ উদ্দিন বলেন, “আমি অতীতেও চর আলগী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা ও জনকল্যাণের মনোভাব নিয়ে কাজ করেছি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমার সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। জনগণের ভালোবাসা ও অনুরোধের কারণেই আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে চর আলগীবাসীর সেবায় নিজেকে আরও বেশি নিয়োজিত করব।”

এদিকে তার প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটার ও সমর্থকদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ মনে করেন, চর আলগী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গঠনে অভিজ্ঞ নেতৃত্ব হিসেবে সিরাজ উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চর আলগী ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে উঠেছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণার পাশাপাশি ভোটারদের মধ্যেও নির্বাচনী আলোচনা দিন দিন বাড়ছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন

www.dainikkagoj.com
07 June 2026

রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন

www.dainikkagoj.com