শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

 

মোক্তার হোসেন, কয়রা (খুলনা) প্রতিনিধি:

“প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৭ জুন) সকালে কয়রা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উপকূলীয় অঞ্চলের পরিবেশগত ঝুঁকি এবং সবুজায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির।

আলোচনা সভায় বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের কয়রা প্রতিনিধি মো. মিজানুর রহমান, উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহাম্মেদ, জাগরণীচক্র ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’-এর সদস্য ও জলবায়ু কর্মী জ্যাকি মোজাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় জনপদগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তারা বৃক্ষরোপণ বৃদ্ধি, প্লাস্টিক দূষণ কমানো, নদী-খাল রক্ষা এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই সবুজায়ন কার্যক্রম জোরদারে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশবান্ধব কর্মকাণ্ডে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 June 2026

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা

www.dainikkagoj.com
07 June 2026

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা

www.dainikkagoj.com