শিরোনাম
দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার হাওরবেষ্টিত নাসিরনগরে আশ্বিনের কুয়াশায় আগাম শীতের বার্তা লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

ফেসবুক তর্কের জেরে কমলনগরে বাবা–ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি–কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে এক বিএনপি নেতা ও তার প্রবাসী ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন চর কাদিরা ইউনিয়নের ২নং ওয়ার্ড তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সালেহ আহমেদ (৬৫) এবং তার ছেলে ওমান প্রবাসী তানজিরুল ইসলাম সৈকত (৩৯)। বর্তমানে তারা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে রাজনৈতিক মন্তব্য ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।

হামলার দিন সকালে সালেহ আহমেদ ও তার ছেলে সৈকত চর পাগলা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা কয়েকজন যুবক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় বাবা–ছেলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় জাহিদ (২৬), শরিফ (২২), সুমন (২৫), জাফর আহমেদসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে বলে ভুক্তভোগী পক্ষ দাবি করেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযুক্ত জাহিদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুর আলম বলেন, “এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। থানায় লিখিত অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 June 2026

ফেসবুক তর্কের জেরে কমলনগরে বাবা–ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

www.dainikkagoj.com
03 June 2026

ফেসবুক তর্কের জেরে কমলনগরে বাবা–ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা

www.dainikkagoj.com