শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পীদের প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী মনির খান, ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা, মহুয়া মোনা, আকাশ মাহমুদ ও সুকুমার বাউলসহ একাধিক জনপ্রিয় শিল্পীর গানে মুগ্ধ হন হাজারো দর্শক ও সংগীতপ্রেমী।

শনিবার (১৩ জুন) রাতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে “গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন” শীর্ষক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় এই জমকালো সাংস্কৃতিক আয়োজন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা কনসার্টে শিল্পীরা একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলেন।

অনুষ্ঠানে উপস্থিত হাজারো ভক্ত-অনুরাগী ও দর্শক শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়ে করতালি ও উচ্ছ্বাসে তাদের ভালোবাসা প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম শাকামরুজ্জামান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোন্নাফ মুকুল, দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি খুরশীদ জাহান মতি, পার্বতীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশীদ সংগ্রামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে পার্বতীপুর-ফুলবাড়ি অঞ্চলের উন্নয়নের জন্য ঘোষিত বিভিন্ন পরিকল্পনা ও রোডম্যাপ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গণতান্ত্রিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করার আহ্বান জানান।

রাজনৈতিক আলোচনা, ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে অনুষ্ঠানটি পার্বতীপুরের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জনসমাগমে পরিণত হয় বলে আয়োজকরা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 June 2026

পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক

www.dainikkagoj.com
14 June 2026

পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক

www.dainikkagoj.com