শিরোনাম
তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ প্রতিমন্ত্রীর আগমন ঘিরে নাসিরনগরে ব্যাপক প্রস্তুতি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ঘিরে উৎসবের আমেজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

পুকুরে ভেসে উঠল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ, নিখোঁজের চার দিন পর উদ্ধার

প্রতিবেদকের নাম / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,

বিশেষ প্রতিনিধি, পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর জিহাদ (৫) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া গ্রামের একটি পুকুরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের বরাতে জানা যায়

ঈদের ছুটিতে জিহাদ তার নানাবাড়ি চর-ভাঙ্গুড়া গ্রামে বেড়াতে এসেছিল। গত রবিবার (৩০ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশের এলাকায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সে। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

শিশুটিকে না পেয়ে পরদিন তার বাবা ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পুলিশের বক্তব্য

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজের চার দিন পর চর-ভাঙ্গুড়া পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 June 2026

পুকুরে ভেসে উঠল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ, নিখোঁজের চার দিন পর উদ্ধার

www.dainikkagoj.com
03 June 2026

পুকুরে ভেসে উঠল বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ, নিখোঁজের চার দিন পর উদ্ধার

www.dainikkagoj.com