শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

পার্বতীপুরে বিদ্যুতের বাঁশের খুঁটির নিচে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

দিনাজপুর প্রতিনিধি, পার্বতীপুর:

দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার চাকলা বাজার এলাকায় বিদ্যুতের বাঁশের খুঁটির নিচ থেকে ইব্রাহিম নবী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাকলা বাজার সংলগ্ন আব্দুস সাত্তারের একটি সেচপাম্পের পাশে সৈয়দপুর নেসকো বিদ্যুৎ বিতরণ এলাকা সরবরাহকৃত বিদ্যুত লাইনের বাঁশের খুঁটির নিচে জমিতে পড়ে থাকতে দেখা যায় তার মরদেহ। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ইব্রাহিম নবী পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়ন এলাকার বাঘাচোরা হাজীপাড়া গ্রামের মৃত ইয়াকুব মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, সেচপাম্প এলাকার বিদ্যুতের তার চুরি করে কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, “প্রাথমিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি মামলা) রেকর্ড করা হয়েছে।”

এদিকে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে এলাকায় নানা আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আরও তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 June 2026

পার্বতীপুরে বিদ্যুতের বাঁশের খুঁটির নিচে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com
03 June 2026

পার্বতীপুরে বিদ্যুতের বাঁশের খুঁটির নিচে যুবকের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com