শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

বোদায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

ভূমি ব্যবস্থাপনা ও জরিপ কার্যক্রমে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানের লক্ষ্যে পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় বোদা পাথরাজ সরকারি কলেজ মাঠে বোদা পৌরসভার মুসলিমপুর ও আইয়ুবগঞ্জ মৌজার ভূমি মালিকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. ফিরোজ খান নূন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত জোনাল অফিসার রেহনুমা তরাননুম। এছাড়াও বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. দিল রেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ভূমি জরিপ ও ব্যবস্থাপনা সংক্রান্ত নানা জটিলতা, সীমারেখা নির্ধারণের সমস্যা, দলিল ও খতিয়ানের অসঙ্গতি এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, বোদা উপজেলার ১০টি ইউনিয়নে ভূমি জরিপ কার্যক্রম সম্পন্ন হলেও পৌরসভার মুসলিমপুর ও আইয়ুবগঞ্জ মৌজায় ভূমি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে জরিপ কার্যক্রম স্থগিত রয়েছে। নতুন করে এই মতবিনিময় সভার মাধ্যমে সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 June 2026

বোদায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
02 June 2026

বোদায় ভূমি ব্যবস্থাপনা ও জরিপ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com