শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলার রামপুর এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উচ্চমূল্যের নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কৃষক গ্রুপের উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী রুবেল। এছাড়াও বক্তব্য দেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজার রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর রায় এবং স্থানীয় কৃষক মিলন চন্দ্র।

মাঠ দিবসে ২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন মৌসুমে ডিএম-১২২০ জাতের টমেটো চাষ ও উৎপাদন বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি রাসায়নিকের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ফসলের গুণগত মান বৃদ্ধি এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষে কৃষি অফিসের সরবরাহকৃত বিভিন্ন সবজি বীজ থেকে উৎপাদিত ফসলের প্রদর্শনী পরিদর্শন করা হয়। এ সময় স্থানীয় কৃষকরা নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের দাবি জানান।

মাঠ দিবসে এলাকার কৃষক-কৃষাণী, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 June 2026

পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

www.dainikkagoj.com
02 June 2026

পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

www.dainikkagoj.com