শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রেজুয়ান হীরা (৩৫) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত রেজুয়ান হীরা ওই গ্রামের গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে তাদের কোনো সন্তান ছিল না। পরিবারের সদস্যদের দাবি, তিনি গত প্রায় ছয় মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছিল।

জানা গেছে, ঘটনার রাতে রেজুয়ান হীরা প্রতিবেশী এক সৌদি প্রবাসীর বাড়িতে রাতযাপনের জন্য অবস্থান করেন। গভীর রাতে ওই ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন রেজুয়ান হীরা। বিভিন্ন সময় তার চিকিৎসাও করানো হয়েছে। তবে হঠাৎ এমন ঘটনায় পরিবার ও স্বজনরা গভীরভাবে মর্মাহত।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি অন্যের বাড়িতে ঘটায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 June 2026

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com
02 June 2026

সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

www.dainikkagoj.com