শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দুর্ঘটনায় আহত শিশুর পাশে বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কোহিত গ্রামের বাসিন্দা রজব আলীর তিন বছর বয়সী কন্যা শিফা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় শিশুটির দুই পা ভেঙে যায়। দীর্ঘ চিকিৎসা ও অর্থসংকটে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

এমন দুঃসময়ে মানবিক সহায়তা নিয়ে শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম। তিনি সরেজমিনে শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

এসময় তিনি আহত শিশুর পরিবারের হাতে এক বস্তা চাল, ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি শিফার দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ছোট্ট শিশুটি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানাই।”

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

দুর্ঘটনায় আহত শিশুর পাশে বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম

www.dainikkagoj.com
26 May 2026

দুর্ঘটনায় আহত শিশুর পাশে বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম

www.dainikkagoj.com