শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— দর্শনা পৌরসভার ইসলাম বাজার এলাকার মাসুরা বেগম (৪৬), আনোয়ারপুর এলাকার আমেনা খাতুন (৫০), চাকুলিয়া গ্রামের সাইদুর রহমান (২৭), দোস্ত গ্রামের মিজানুর রহমান (৪১) এবং আকুন্দবাড়িয়া ফার্মপাড়া গ্রামের মাহফুজুর রহমান সুইট (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশনায় দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানার নেতৃত্বে একাধিক টিম সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 May 2026

দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার

www.dainikkagoj.com
24 May 2026

দর্শনায় ২ নারীসহ ৫ পলাতক আসামি গ্রেফতার

www.dainikkagoj.com