শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

কমলনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি এম এ মজিদ, সম্পাদক মুছাকালিমুল্লাহ নির্বাচিত

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় কমলনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত নির্বাচনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এ মজিদ সভাপতি এবং দৈনিক আমাদেরসময় প্রতিনিধি মুছাকালিমুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত ঐক্য সুদৃঢ়করণ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান ধনু (সময়ের আলো), সহসভাপতি শাহরিয়ার কামাল (যুগান্তর), সহ-সাধারণ সম্পাদক এম এ এহসান রিয়াজ (প্রতিদিনের বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন (ভোরের কাগজ), অর্থ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন (গণমুক্তি), দপ্তর সম্পাদক আবছার উদ্দিন রাসেল (খবরপত্র), প্রচার সম্পাদক ইউনুছ হাওলাদার (বিজনেস বাংলাদেশ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান (দেশেরপত্র), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমরান হোসেন (দৈনিক বাংলা)।

এছাড়াও নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন নাসির মাহমুদ (দৈনিক খবর) ও মাকসুদুর রহমান (ভোরের ডাক)।

প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান মানিক (নয়াদিগন্ত) ও বেলাল হোসেন জুয়েল (সমকাল)। সদস্য পদে রয়েছেন আমানত উল্যাহ (কালের কণ্ঠ), শাহাদাত সুমন (ডিবিসি টেলিভিশন) এবং রিমন রাজু (সময়ের কণ্ঠস্বর)।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আকরাম হোসাইন, ইসলামী আন্দোলনের সহসভাপতি মুফতি শরীফুল ইসলাম, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, বিকল্পধারা বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিদ্দিক উল্লাহ, চরফলকন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা বলেন, কমলনগর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহ সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা ও পেশাগত অধিকার রক্ষায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 May 2026

কমলনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি এম এ মজিদ, সম্পাদক মুছাকালিমুল্লাহ নির্বাচিত

www.dainikkagoj.com
24 May 2026

কমলনগর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি এম এ মজিদ, সম্পাদক মুছাকালিমুল্লাহ নির্বাচিত

www.dainikkagoj.com