শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় র‌্যাব-১৪ এর অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১৪ এর একটি বিশেষ দল।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আল আমিন পালানোর চেষ্টা করেন। তবে র‌্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির একটি খাটের নিচে রাখা পাটের বস্তার ভেতর থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আল আমিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বালোবাড়ী এলাকার মারফত মিয়ার ছেলে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সরিষাবাড়ী ও আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে মজুদ করে আসছিলেন।

এ বিষয়ে জামালপুর র‌্যাব কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত কার্যক্রম শেষে তাকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 May 2026

জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
22 May 2026

জামালপুরের সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com