শিরোনাম
তাড়াশে কোরবানির ঈদকে ঘিরে চুরি-ডাকাতি রোধে গ্রামে গ্রামে রাতজাগা পাহারা, পুলিশ-জনতার যৌথ টহল জোরদার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলা তথ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ  লংগদুতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহাঙ্গীর আলম গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা রাজশাহীর তানোরে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ে সিএমসি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিস্ফোরক সংকটে মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ পার্বতীপুরে ৬ সাংবাদিকের বিরুদ্ধে “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দামুড়হুদার ডুগডুগি গরুর হাটে ব্যতিক্রমী ‘গরুর আবাসিক হোটেল’
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর তানোর এরিয়া প্রোগ্রাম (এপি)।

সভায় তানোর উপজেলার সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার প্রতিনিধি, ধর্মীয় নেতা, যুব ফোরাম, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ডিকাস মূর্মূ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার সায়মা আঞ্জুমান, তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুননবী বাবু চৌধুরী, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টু, সরঞ্জাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁ, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু এবং চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)।

এছাড়াও উপস্থিত ছিলেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে এন্ডিকাস মূর্মূ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ একটি আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা, যা শিশু ও তাদের পরিবারের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। একদিনে এই সমস্যা দূর করা সম্ভব নয়, তবে সবাই একসঙ্গে সচেতন হলে তানোরকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম নির্মূলে নানা ধরনের সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুশ্রমের ক্ষতিকর দিক তুলে ধরে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্ত

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

রাজশাহীর তানোরে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
20 May 2026

রাজশাহীর তানোরে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত তানোর উপজেলা ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com