শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠদের পুরস্কৃত

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে এপ্রিল/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মদক্ষতা অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—

১. শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট সার্কেল), ময়মনসিংহ।

২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোহাম্মদ জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভালুকা মডেল থানা।

৩. শ্রেষ্ঠ এসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মো. আসাদুজ্জামান, কোতোয়ালী মডেল থানা।

৪. শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র) মো. রাকিব খান, কোতোয়ালী মডেল থানা।

৫. শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই (নিরস্ত্র) মো. সাফায়েত হোসেন, কোতোয়ালী মডেল থানা।

৬. সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: টিএসআই মো. নুরুজ্জামান, সদর ট্রাফিক, ময়মনসিংহ।

সভায় পিআরএল-এ গমনকারী তিনজন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যার অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং চলতি মাসে প্রাপ্ত আবেদনগুলোর ভিত্তিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পুলিশ সুপার ফোর্সের বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোতে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 May 2026

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠদের পুরস্কৃত

www.dainikkagoj.com
20 May 2026

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠদের পুরস্কৃত

www.dainikkagoj.com