লংগদুতে শিক্ষার্থীর অনুপস্থিতি কারণ ও পড়াশোনা বিষয়ে অভিভাবক তলব করায় শিক্ষকের উপর হামলা
মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :
লংগদুতে মধ্যম বাইট্টাপাড়া এলাকার আলতাফ মার্কেট মাদরাসায় এক শিক্ষকের ওপর এক ছাত্রীর অভিভাবকের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী শিক্ষক।
আজ রবিবার (১৯ এপ্রিল ) লংগদু উপজেলা মধ্যম বাইট্টাপাড়া আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, বাইট্টাপাড়া আলতাফ মার্কেট কেরাতুল কোরআন মাদ্রাসার ছাত্রী ফাতেমা আক্তার, পিতা: মোঃ সালাহ উদ্দিন উক্ত প্রতিষ্ঠানে প্রায় ২০–২২ দিন আগে ভর্তি হয়। ভর্তির কিছু তথ্য গোপন রাখে। সে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হলেও সে একেবারেই পড়ালেখা করতে পারছিল না। বিষয়টি বুঝতে পেরে আমি শুরু থেকেই অভিভাবককে একাধিকবার অবগত করেছি এবং সহযোগিতা চেয়েছি। পাশাপাশি, ছাত্রীটি নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকত। এ বিষয়েও বারবার তার অভিভাবককে জানানো হয়েছে। কিন্তু তবুও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
গতকালও সে মাদরাসায় আসেনি এবং কোনো প্রকার ছুটিও নেয়নি। আজ যখন সে ক্লাসে আসে, তখন তাকে জিজ্ঞাসা করা হলে সে বারবার অসংলগ্ন ও মিথ্যা অজুহাত দিতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়, এবং তার বাড়ি নিকটবর্তী হওয়ায়, আমি খাতায় নম্বর লিখে দিয়ে তাকে বাড়িতে পাঠাই—যাতে তার মা-বাবা সরাসরি ক্লাসে না আসার সঠিক কারণ ব্যাখ্যা করেন।
অনিয়মিত উপস্থিতি ও পড়াশোনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক একাধিকবার তার অভিভাবককে অবহিত করেন। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হলেও পরবর্তীতে ওই অভিভাবক উত্তেজিত হয়ে মাদরাসায় উপস্থিত হন এবং শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ করতে থাকেন। একপর্যায়ে ওই অভিভাবক শিক্ষকের গায়ে হাত তুলেন এবং শিক্ষককে শারীরিকভাবে আহত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে মাদরাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ।
ভুক্তভোগী শিক্ষক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের একটি ঘটনা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনকও লজ্জ্বাস্কর। একজন শিক্ষক হিসেবে এটি তার জন্য অত্যন্ত হৃদয়বিদারক, কষ্টদায়ক ও অপমানজনক অভিজ্ঞতা।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা পুরো শিক্ষক সমাজের নিরাপত্তা ও সম্মানকে প্রশ্নবিদ্ধ করে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।








