রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬ লালমোহনে গরু ছাগল ও হাঁস মুরগীর হাট, মসজিদের দখলীয় জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর দেয়ার অভিযোগ রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নাম-পরিচয় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম বেড়াগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, নিহত নারী একজন মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা হতে পারেন, যিনি প্রায়ই ওই এলাকায় ঘোরাফেরা করতেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি নিহত হন। পরবর্তীতে দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় একাধিক গাড়ির চাপায় মরদেহটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গণেশ চন্দ্র রায় জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। দেহের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর