সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
লংগদুতে শিক্ষার্থীর অনুপস্থিতি  কারণ ও পড়াশোনা বিষয়ে অভিভাবক তলব করায় শিক্ষকের উপর হামলা সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬ লালমোহনে গরু ছাগল ও হাঁস মুরগীর হাট, মসজিদের দখলীয় জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর দেয়ার অভিযোগ রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

মাসুদ রানা বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলার নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর রামগড় সদর ইউনিয়নের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে বলিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে আসে সে। দুপুরের পর সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় শিশুটি।

দীর্ঘক্ষণ তানভীরকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল প্রায় ৩টার দিকে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পরপরই শিশুটিকে দ্রুত রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন আবদুর রহিম জানান, “সকালেই খুশিমনে বেড়াতে এসেছিল শিশুটি। কিন্তু দুপুরের পর চোখের পলকে কী হয়ে গেল, কেউ বুঝতেই পারিনি।” একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পরিবেশ।

এ বিষয়ে মোঃ নাজির আলম জানান, হাসপাতালে শিশুর মরদেহের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর