রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই বেকারির জরিমানা ২০ হাজার

তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একটি মসজিদের পুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাবরগাড়ি জামে মসজিদের পুকুরের মালিকানা ও ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর একটি পক্ষ এবং অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে সকালে একপক্ষ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তবে কর্মসূচি চলাকালেই রাজ্জাক গ্রুপ ও মসজিদপক্ষের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়, ফলে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর