রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬ লালমোহনে গরু ছাগল ও হাঁস মুরগীর হাট, মসজিদের দখলীয় জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর দেয়ার অভিযোগ রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে গুজবকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বল্টু মোল্লার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও নারীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে হঠাৎ এলাকায় বল্টু মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত হওয়া গেলেও এরই মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, জামায়াতের একদল কর্মী সংঘবদ্ধ হয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলার সময় ঘরে থাকা নারীদের ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়েছে। অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে না থাকায় নারীরা অসহায় অবস্থায় পড়েন এবং সেই সুযোগে হামলাকারীরা ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায়।

এর আগে, গত ১৬ এপ্রিল শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির এক কর্মী গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ২১ জন আসামিকে গ্রেপ্তার করে। স্থানীয়দের ধারণা, সেই ঘটনার জের ধরেই প্রতিশোধমূলকভাবে এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে আমলা ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল বলেন, তিনি ঘটনাটি সরাসরি দেখেননি, তবে ঘটনার কথা শুনেছেন। অন্যদিকে আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা, ভাঙচুর ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে।

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিষয়টি পুলিশ জেনেছে, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর