রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬ লালমোহনে গরু ছাগল ও হাঁস মুরগীর হাট, মসজিদের দখলীয় জমি গোপনে চান্দিনা ভিটির নামে ডিসিআর দেয়ার অভিযোগ রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর কুষ্টিয়ায় গুজবকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ৮০ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা তাড়াশে মসজিদের পুকুর নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২০ ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে পড়াশোনায় মনোযোগ ও কৌতূহলের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী (এনডিসি) বলেছেন, সত্যিকারের বিজ্ঞানমনস্ক হতে হলে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে এবং প্রতিটি বিষয়ে কৌতূহল বাড়াতে হবে। তিনি বলেন, “মানুষ জন্মগতভাবেই বিজ্ঞানী—সৃষ্টিকর্তা আমাদের সেই ক্ষমতা দিয়েছেন। আমাদের জীবনের সব উন্নয়ন ও সুবিধার পেছনেই বিজ্ঞানের অবদান রয়েছে।”

রোববার (১৯ এপ্রিল) ময়মনসিংহ শহরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সফলতার জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায় এবং প্রচলিত ধারার বাইরে গিয়ে চিন্তা করার মানসিকতা। সমাজে এমন অনেক সম্ভাবনাময় তরুণ রয়েছে, যারা হয়তো একাডেমিক ফলাফলে এগিয়ে নয়, কিন্তু নতুন কিছু উদ্ভাবনের চিন্তায় ব্যস্ত। তাদের অবমূল্যায়ন না করে বরং উৎসাহ ও সহযোগিতা করা উচিত।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান প্রজন্ম থেকেই আগামী দিনের বিজ্ঞানীরা তৈরি হবে। তাদের মেধা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ এগিয়ে যাবে এবং গড়ে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।

মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ মোঃ কেপায়েত উল্লাহ, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-এর প্রধান শিক্ষক নাছিমা আক্তার এবং জিলা স্কুল-এর প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম।

বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তরুণ প্রজন্মকে উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় আরও এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত দেন।

শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর