শিরোনাম
ভাঙ্গুড়ার আখিরুজ্জামান মাসুম পাবনা জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ মাগুড়াবিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার গোলাম কিবরিয়া উজ্জ্বলের ঈদ শুভেচ্ছা ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে গফরগাঁও ভূমি অফিসের আয়োজনে ৩দিনব্যাপী ভূমিসেবা মেলা /২৬ উদ্বোধন ডোমারে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ময়মনসিংহে আঞ্চলিক পর্যায়ের নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জমকালো সমাপনী ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন শাজাহানপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

সারা দেশের ন্যায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেওয়া। মেলায় আগত সাধারণ মানুষ সরাসরি ভূমি সেবা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করতে পারছেন।

মেলায় নাগরিক ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা সম্পর্কে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসনে পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

ময়মনসিংহে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com