শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মাহিদুল গাজী (৩) ও ইয়ামিন (দেড় বছর) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ দুই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার বেড়া বেতাগা এলাকায় সকালে শিশু ইয়ামিনের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ইয়ামিন বাড়ির উঠানে খেলছিল। বাড়ির পাশেই মাটি উত্তোলনের জন্য খোঁড়া একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলার ছলে পরিবারের অজান্তে শিশুটি ওই পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের গর্তে ইয়ামিনকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

অপরদিকে, মঙ্গলবার সকাল ৭টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজিরপাড়া সিংগিডোবা বিলে পানিতে ডুবে মাহিদুল গাজীর মৃত্যু হয়। সে গাজীপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাহিদুলের মা লামিয়া আক্তার রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অজান্তে মাহিদুল বাড়ির আঙিনা থেকে পাশের বিলে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের কিনারা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝে গভীর শোক ও সহমর্মিতা বিরাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 May 2026

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com
18 May 2026

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

www.dainikkagoj.com