সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশে জাতীয় পরিচয়পত্রের ভুলে পিতা পুত্রের বয়সের তফাত ১২ বছর

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে পিতা পুত্রের বয়সের তফাৎ হয়েছে ১২ বছর। এ নিয়ে চনম বিড়ম্বনায় পড়েছেন ভুক্তভোগী ওই পিতা-পুত্র। ঘটনাটি ঘটেছে, উপজেলার তাড়াশ পৌর শহরের বাসিন্দা মনোরঞ্জন দাসের জাতীয় পরিচয়পত্রে। তার পিতা শস্টি চরণ দাসের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ০১-০১-১৯৭০ সাল থাকলেও ছেলে মনোরঞ্জন দাসের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ ৪-২-১৯৮২ সাল হওয়ায় পিতা পুত্রের বয়সের তফাৎ ১২ বছর হয়েছে। মনোরঞ্জন দাসের ২০০৬ সালে রেজিস্ট্রেশনকৃত জন্ম নিবন্ধন, ৮ম অষ্টম শ্রেণীর প্রত্যয়নপত্র, চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক হলফ নামায় তার প্রকৃত জন্ম তারিখ ০৪-০২-১৯৯৪ উল্লেখ রয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস কর্তৃক রেডিওলজিস্ট টেস্টের মাধ্যমেও তার প্রকৃত বয়স নির্ণয় করা হয়েছে। এনআইডিতে বয়স বেশি হওয়ার কারণে রাষ্ট্রীয় কার্যক্রমসহ সকল ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হতে হচ্ছে বলে মনোরঞ্জন দাস জানিয়েছেন।
এদিকে একই ঘটনা ঘটেছে, তাড়াশ পৌর এলাকার আব্দুস সাত্তার এর পুত্র মোঃ ফারুক হোসেনের জাতীয় পরিচয়পত্রে। তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা ও পুত্রের বয়সের তফাৎ ৫ বছর। উভয়ই তাদের বয়স সংশোধন করে প্রকৃত বয়স অনুযায়ী জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন।
তাদের বয়স সংশোধনের আবেদনপত্র দাখিলের সময় দুই মাস অতিবাহিত হলেও জাতীয় পরিচয়পত্র সংশোধন না হওয়ায় তারা হতাশার মধ্যে দিনাতিপাত করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি তদন্তের মাধ্যমে এনআইডিতে বয়স সংশোধনের আশ্বাস দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর