বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরে প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহে দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্ত ময়দানে জামায়াতের কর্মী সম্মেলন এ, নির্বাচন কমিশনকে (ইসি) সক্ষমতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচনের দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় প্রতিনিধি না থাকার কারণে জনগণ এখন নানা দিক দিয়ে ভুগছে। তাই আগে স্থানীয় সরকার নির্বাচন দেন। এতে জনগণ দেখতে পারবে আপনাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু আছে। তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিলে জনগণ মেনে নেবে না।

জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেছেন তিনি।এ সম্মেলনে আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে, উভয়ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত।

এ সময় নারী সংস্কার কমিশনের সুপারিশে কিছু জায়গায় কোরআন ও সুন্নাহর খেলাপ করা হয়েছে দাবি করে তা বাতিলের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, নারীবিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ। যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে জানিয়ে সরকারকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

মহানগর জামায়াতের আমির ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মী সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলার আমির আব্দুল করিম প্রমুখ।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর ময়মনসিংহ জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ‍্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ফলে নেতা-কর্মীদের অংশগ্রহণে নগরীর সার্কিট হাউস মাঠে ৮০ হাজার স্কয়ার ফুটের সম্মেলনস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর